advertisement
advertisement

দানিউবের বেলগ্রেড থেকে রাইনের বাসেল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ণ
দানিউবের বেলগ্রেড থেকে রাইনের বাসেল

বেলগ্রেড শহর

advertisement

স্লোভেনিয়ার রাজধানী লিউব্লিয়ানা থেকে এবারের গন্তব্য সার্বিয়ার রাজধানী বেলগ্রেড। ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব থেকে লিউব্লিয়ানা এসেছিলাম ট্রেনে। এবার আকাশপথে এয়ার সার্বিয়ার বিমানে একটি বলকান দেশের রাজধানীতে।ইউরোপের এই অংশে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া মানে কেবল মানচিত্রের সীমানা অতিক্রম করা নয়; কখনো কখনো ইতিহাসের ভিন্ন অধ্যায়ে প্রবেশ।যুগোস্লাভিয়ার একসময়ের অংশ স্লোভেনিয়া ও সার্বিয়া আজ পৃথক স্বাধীন রাষ্ট্র।

একই ঐতিহাসিক উত্তরাধিকার থাকা সত্ত্বেও তাদের বর্তমান রাষ্ট্রপরিচয়, নগরজীবন ও ইউরোপের সঙ্গে সম্পর্কের ধরনে রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য।নিকোলা টেসলা বিমানবন্দর: সার্বিয়ার আকাশদ্বার লিউব্লিয়ানা থেকে বেলগ্রেডের আকাশপথের দূরত্ব প্রায় ৪৮০ কিলোমিটার। সরাসরি বিমানে সাধারণত দেড় ঘণ্টার মতো সময় লাগে। স্বল্পদৈর্ঘ্যের এই যাত্রা শেষে অবতরণ করলাম বেলগ্রেড নিকোলা টেসলা বিমানবন্দরে।

বিমানবন্দরের নামটি কেবল একটি পরিচিতি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস।বেলগ্রেডের নগরকেন্দ্র থেকে প্রায় ১৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই বিমানবন্দর সার্বিয়ার বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর