advertisement
advertisement

পুরোনো তামার তার বদলাতে গিয়েই যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচলে বিপর্যয়: ট্রাম্প প্রশাসন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
পুরোনো তামার তার বদলাতে গিয়েই যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচলে বিপর্যয়: ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটনে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধের নির্দেশ তুলে নেওয়ার পর উড্ডয়ন করছে সাউথওয়েস্ট এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ১৪ নভেম্বর ২০২৬

advertisement

কয়েক ঘণ্টা পুরোপুরি বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে উড়োজাহাজ চলাচল আবার শুরু হলেও যাত্রীদের ভোগান্তি এখনো কাটেনি। ক্লান্ত ও বিপর্যস্ত যাত্রীদের গতকাল শনিবারও ফ্লাইট বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে।

তবে কর্মকর্তাদের আশা, আজ রোববার নাগাদ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।গত শুক্রবার শুরু হওয়া এ নজিরবিহীন বিশৃঙ্খলার জন্য পুরোনো তামার তারের যোগাযোগ লাইন বদলাতে গিয়ে হওয়া ত্রুটিকে দায়ী করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।দেশজুড়ে কোনো উড়োজাহাজ উড্ডয়ন করতে না পারার (গ্রাউন্ড স্টপ) এ সিদ্ধান্তে ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এতে লাখ লাখ যাত্রী চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন।

এমনকি উড্ডয়নের ঠিক আগমুহূর্তেও অনেক যাত্রীকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর