ভারতের মুম্বাইয়ের একটি বস্তি এলাকায় এক মায়ের সঙ্গে খেলছে শিশু
বিশ্বব্যাংক ২০২৬ সালের অক্টোবর মাসে প্রকাশিত তাদের দারিদ্র্য ও সমতাবিষয়ক সংক্ষিপ্ত প্রতিবেদনে জানিয়েছে, ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত এক দশকের কিছু বেশি সময়ে ভারতে চরম দারিদ্র্যের মধ্যে বসবাসকারী মানুষের হার উল্লেখযোগ্যভাবে কমে ২৭ দশমিক ১ শতাংশ থেকে ২ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে। দারিদ্র্য হ্রাসের এই অসাধারণ সাফল্যকে বিশ্বে দ্রুততম দারিদ্র্য হ্রাসের ঘটনা হিসেবে অভিহিত করা হয়েছে।
এর ফলে ভারত আনুমানিক ৪৯ কোটি ৬০ লাখ মানুষকে, যা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্মিলিত জনসংখ্যার চেয়ে বেশি মানুষকে দারিদ্র্য ফাঁদ থেকে বের করে আনতে সক্ষম হয়েছে। বিশ্বব্যাংকের ওই প্রতিবেদন আরও জানিয়েছে, নিম্নমধ্যম আয়ের দেশগুলোর জন্য নির্ধারিত দৈনিক ৪ দশমিক ২০ ডলারের দারিদ্র্যসীমা বিবেচনায় নিলেও ভারতে দারিদ্র্যের হার এই সময়ে ৫৭ দশমিক ৭ শতাংশ থেকে কমে ১৬ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে।
তবে প্রতিবেদনে এটা সতর্ক করে দেওয়া হয়েছে যে দারিদ্র্য হ্রাসের সাম্প্রতিক এই সাফল্যের কিছু অংশ প্রকৃত জীবনমানের উন্নতির পাশাপাশি পরিমাপপদ্ধতির উন্নতির ফলও হতে পারে।ভ্যাট–কর বৃদ্ধি: দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণিকে কঠিন পরিস্থিতিতে ফেলবেপ্রকৃতপক্ষে, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতে আর্থিক ও অর্থবহির্ভূত—উভয় ধরনের দারিদ্র্য সূচকেরই উন্নতি ঘটেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।