advertisement
advertisement

মাস্তুলের ১৪ বছর পূর্তিতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের ১০ লাখ টাকা সহায়তা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
মাস্তুলের ১৪ বছর পূর্তিতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের ১০ লাখ টাকা সহায়তা

বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার চেক হস্তান্তর করে মাস্তুল ফাউন্ডেশন

advertisement

পথশিশুদের পড়ানোর একটি ছোট উদ্যোগ থেকে শুরু হওয়া মাস্তুল ফাউন্ডেশন পদার্পণ করেছে ১৫ বছরে। এ উপলক্ষে গত বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজন করে ১৪ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান। যেখানে সরকারের কাছে একটি নীতিমালা প্রণয়নের প্রস্তাবের পাশাপাশি বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার চেক হস্তান্তর করে মাস্তুল ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী নাসির উদ্দিন আহমেদ অসীম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ।আরও ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মেজর জেনারেল (অব.) কাজী ইফতেখার-উল-আলম, চিফ পাবলিক রিলেশনস অফিসার ও বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মতিউর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টরা।অনুষ্ঠানে মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘দেশের যেকোনো দুর্যোগে, বিশেষ করে বন্যা সংকটে মাস্তুল ফাউন্ডেশন এগিয়ে এসেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর