advertisement
advertisement

মোশাররফ করিমের পা ছুঁয়ে শ্রদ্ধা, রাজকে বুকে টেনে নিলেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ
মোশাররফ করিমের পা ছুঁয়ে শ্রদ্ধা, রাজকে বুকে টেনে নিলেন

মোশাররফ করিমের পা ছুঁয়ে শ্রদ্ধা জানাতে যান শরীফুল রাজ

advertisement

মোশাররফ করিমের পা ছুঁয়ে শ্রদ্ধা জানাতে যান শরীফুল রাজটেলিভিশনের পর্দায় যাঁর অভিনয় দেখে মুগ্ধ হতেন, এবার তাঁর পাশেই দাঁড়িয়ে সেরা অভিনেতার পুরস্কার নিলেন শরীফুল রাজ। তিনি মোশাররফ করিম। বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডে যৌথভাবে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেয়েছেন দুজন। পুরস্কার গ্রহণের সময় পছন্দের অভিনেতার পা ছুঁয়ে সম্মান করেন। এ সময় মোশাররফ করিম তাঁকে কাছে টেনে নেন।

প্রিয় অভিনেতার সঙ্গে সিনেমায় কাজের পর একই মঞ্চে পুরস্কার পাওয়ার মুহূর্তটিও তাই রাজের কাছে বিশেষ হয়ে রইল। বড় হওয়ার পর থেকেই মোশাররফ করিমের নাটক দেখে আসছেন রাজ। অভিনয়ে মুগ্ধ হয়ে একসময় তাঁর ভক্ত হয়ে ওঠেন। সেই অভিনেতাকে সহশিল্পী হিসেবে পাওয়া নিজের জন্য সৌভাগ্য বলেই মনে করেন তিনি।মোশাররফ করিম ও আজিজুল হাকিমের সঙ্গে শরীফুল রাজমোশাররফ করিম ও শরীফুল রাজ এর আগে একসঙ্গে কাজ করেছেন ‘ইনসাফ’ সিনেমায়।

তবে একই সিনেমায় থাকলেও দুজনের একসঙ্গে খুব বেশি দৃশ্য ছিল না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর