advertisement
advertisement

কান্দাহারের রেডিওতে ক্রিকেট সম্প্রচার বন্ধের নির্দেশ তালেবানের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
কান্দাহারের রেডিওতে ক্রিকেট সম্প্রচার বন্ধের নির্দেশ তালেবানের

২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে কানাডার বিপক্ষে জয়ের পর সতীর্থদের সঙ্গে উদ্‌যাপন করছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান (বাঁয়ে)। ভারতের চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম। ১৯ ফেব্রুয়ারি ২০২৬

advertisement

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের কান্দাহার প্রদেশের রেডিও স্টেশনগুলোতে ক্রিকেটবিষয়ক কোনো অনুষ্ঠান বা খবর সম্প্রচার করা যাবে না। তালেবানের স্থানীয় কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা জারি করেছে। গত শনিবার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগ রেডিও স্টেশনগুলোকে এ নির্দেশ দেয়। তথ্য ও সংস্কৃতি বিভাগের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ক্রিকেটের খবর প্রচার নিষিদ্ধ করা হয়েছে।’ শুধু খেলার ধারাবিবরণী বা ম্যাচের খবর নয়, কোনো দল জিতলে সেই ফলাফল নিয়েও প্রতিবেদন প্রচার করা যাবে না বলে জানান ওই কর্মকর্তা।কান্দাহারের একটি স্থানীয় রেডিও স্টেশনের প্রধান বলেন, তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে ফোন করে তাঁদের জানানো হয়েছে, রেডিওতে আর ক্রিকেটের খবর প্রচার করা যাবে না।অন্য একটি রেডিও স্টেশনের ব্যবস্থাপকও একই নির্দেশ পাওয়ার কথা নিশ্চিত করেছেন।

নিরাপত্তার কারণে দুই সম্প্রচারকই নাম প্রকাশ না করার শর্তে এএফপির সঙ্গে কথা বলেছেন।এ বিষয়ে মন্তব্য জানতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর