রাজধানীর রামপুরায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
রাজধানীর রামপুরায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে ঢুকে দুই কর্মীকে গুলি করেছে সন্ত্রাসীরা। আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে ওয়াপদা রোডে তাকওয়া মসজিদের পাশে স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি নামের প্রতিষ্ঠানে এ হামলা হয়। এতে প্রতিষ্ঠানের দুই কর্মী সাজু আহমেদ রুবেল (২৮) ও হাবিব (২৭) আহত হয়েছেন। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
তাঁদের মধ্যে রুবেলের ডান পায়ে এবং হাবিবের বাঁ হাতে গুলি লেগেছে।আহত হাবিবের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যা সাতটার দিকে চার থেকে পাঁচজন যুবক ওই প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে গুলি চালান। এ সময় তাঁদের দুজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল। অফিসে ঢুকেই একজন বলেন, ‘টাকা দিলি না কেন?’, আরেকজন বলেন, ‘এখানে চাঁদা না দিয়ে ব্যবসা করা যাবে না’।
এসব কথা বলেই গুলিবর্ষণ শুরু করেন হামলাকারীরা।আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসেন তাঁদের সহকর্মীরা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।