advertisement
advertisement

‘বুড়া-বুড়ি বাড়ি থেকে বের হয়ে যা, তোদের খাওয়াতে পারব না’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ
‘বুড়া-বুড়ি বাড়ি থেকে বের হয়ে যা, তোদের খাওয়াতে পারব না’

মা–বাবার থাকার ঘর ভাঙচুর করেন ছেলে নূর জামাল। ঈশ্বরগঞ্জের কাকনহাটি, ময়মনসিংহ

advertisement

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মা–বাবাকে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং ভরণপোষণ না দেওয়ার অভিযোগে মায়ের করা মামলায় নূর জামাল (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে মামলা হওয়ার পর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার নূর জামাল ঈশ্বরগঞ্জ উপজেলার কাকনহাটি গ্রামের বাসিন্দা। তিনি আবদুল হাই ও আম্বিয়া খাতুন দম্পতির সন্তান। এই দম্পতির নূর মোহাম্মদ ও রাজিয়া আক্তার নামের আরও দুই ছেলেমেয়ে রয়েছে।

মামলার এজাহারে আম্বিয়া খাতুন বলেন, ‘আমার স্বামী প্রায় এক বছর ধরে অসুস্থ। ছেলে নূর জামাল আমার বৃদ্ধ ও অসুস্থ স্বামীকে কোনো খাওয়াদাওয়া, ওষুধ, চিকিৎসার ব্যবস্থা ও ভরণপোষণ করে না। উল্টো আমাদের ঘরের জিনিসপত্র বিক্রি করে নেশা করে।

গতকাল শনিবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে চারটায় মাতাল অবস্থায় সে বলে, “বুড়া-বুড়ি বাড়ি থেকে বের হয়ে যা, তোদের খাওয়াতে পারবো না।” এই বলে আমাদেরকে ধাক্কা দিয়ে, লাঠি দিয়ে মারধর করে জখম করে ঘর থেকে বের করে দেয় এবং থাকার ঘর ভাঙচুর করে।’পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নূর জামাল চা–দোকানি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর