advertisement
advertisement

হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে জোহানেসবার্গে রেকর্ড গড়া দিন বাংলাদেশের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ
হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে জোহানেসবার্গে রেকর্ড গড়া দিন বাংলাদেশের

সেঞ্চুরির পর তাওহিদ হৃদয়

advertisement

হেলমেটটা ধীরে ধীরে খুলে ব্যাটের আগায় রাখা, এরপর তা উঁচিয়ে ধরে উদ্‌যাপন—দৃশ্যটা গত কয়েক দিনে একটু পরিচিতই হয়ে গেছে। জোহানেসবার্গে তাওহিদ হৃদয় গতকাল আরও একবার এ রকম উদ্‌যাপনের উপলক্ষ তৈরি করলেন। বিপর্যয়ের সময়ে ব্যাটিংয়ে নেমে লিখলেন টেস্টে আরও একটি অবিশ্বাস্য ইনিংসের গল্প।জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনটা তাতে বাংলাদেশ এমন এক জায়গায় শেষ করল, যা সকালের আধঘণ্টার পর কল্পনা করাও কঠিন ছিল।

৬ উইকেটে ৩২৭ রানে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরে–বাইরে মিলিয়েই টেস্টে কখনো এত রান করতে পারেনি তারা। দিনটা বাংলাদেশের জন্য আরও সুন্দর হতো মার্কো ইয়ানসেনের করা দিনের শেষ বলে হৃদয় এলবডিব্লু না হলে। হতাশাটা যে হৃদয়েরই বেশি, ড্রেসিংরুমে ফেরার পথে তাঁর হেলমেট ছুড়ে মারা দেখেই তা বোঝা গেছে।তবু টেস্টের প্রথম দিন শেষে সন্তুষ্টই থাকার কথা বাংলাদেশের।

নতুন বলে কাগিসো রাবাদার গতি আর বাউন্সে শুরুতে রীতিমতো কাঁপাকাঁপি অবস্থাই ছিল বাংলাদেশের।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর