কক্সবাজারের পালংখালী অস্থায়ী আশ্রয়শিবিরে খাবার পাওয়ার আশায় বিতরণ কেন্দ্রের বাইরে খালি পায়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে রোহিঙ্গা শিশুরা। ৭ নভেম্বর, ২০১৭
মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নিধন চালানো হয়েছিল কি না, সে বিষয়ে আগামী বৃহস্পতিবার সকালে রায় দিতে যাচ্ছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। হেগে অবস্থিত শীর্ষ এই আদালতের রায়টি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক আইনের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে।এর আগে আইসিজে কখনোই কোনো রাষ্ট্রকে জাতিগত নিধনের জন্য দায়ী করেনি।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এই রায়ের প্রভাব ইসরায়েলের বিরুদ্ধে চলমান আরেকটি আলোচিত জাতিগত নিধনের মামলার ওপরও প্রভাব ফেলবে।প্রায় এক দশক আগে মিয়ানমারের সামরিক জান্তা অভিযান শুরু করলে লাখ লাখ মুসলিম রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে পালাতে বাধ্য হয়। এদের বেশির ভাগই বাংলাদেশে আশ্রয় নেয়।
এ ঘটনায় গাম্বিয়ার করা মামলাটি সাত বছর ধরে বিচার-বিশ্লেষণ করেছেন আইসিজের বিচারকেরা।মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির অভিযোগ, রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের দমন-পীড়ন ১৯৪৮ সালের জাতিসংঘের জাতিগত নিধন সনদ লঙ্ঘন করেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।