মনিরুল ইসলাম আইইবি ঢাকা কেন্দ্রের নতুন চেয়ারম্যান
ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) ঢাকা কেন্দ্রের ২০২৭–২০২৮ মেয়াদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম। তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান।গত বৃহস্পতিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রকৌশলীদের প্রত্যক্ষ অংশগ্রহণ ও সমর্থনের মধ্য দিয়ে নির্বাচিত হওয়া মনিরুল ইসলাম আগামী দুই বছর এই দায়িত্ব পালন করবেন।মনিরুল ইসলাম একজন অভিজ্ঞ প্রকৌশলী, শিক্ষাবিদ ও গবেষক। দীর্ঘদিন ধরে তিনি প্রকৌশলশিক্ষা, গবেষণা, প্রযুক্তিগত জ্ঞানচর্চা এবং প্রকৌশল পেশার মানোন্নয়নে কাজ করে আসছেন।
আইইউবিএটির চারটি প্রকৌশল বিভাগে তিনি একাডেমিক কার্যক্রম পরিচালনা, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, গবেষণার পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।