advertisement
advertisement

৭ ইনিংসেই ৫১৫ রান, হৃদয়ের ব্যাটে রেকর্ডের গান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
৭ ইনিংসেই ৫১৫ রান, হৃদয়ের ব্যাটে রেকর্ডের গান

দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির পর তাওহিদ হৃদয়। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে

advertisement

সেপ্টেম্বরে পচেফস্ট্রুমে যেখানে শেষ করেছিলেন, আজ জোহানেসবার্গে যেন সেখান থেকেই শুরু করলেন তাওহিদ হৃদয়। সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৩৫০ রানে অপরাজিত ছিলেন হৃদয়। প্রথম শ্রেণির ক্রিকেটে যা বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। সেই ইনিংসের পর আজ প্রথমবার দক্ষিণ আফ্রিকায় ব্যাট করতে নেমেই ১৩৭ রানের ইনিংস খেললেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

জোহানেসবার্গের আগে বাংলাদেশের খেলা সর্বশেষ ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলে টেস্টেও বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসের মালিক হয়েছেন হৃদয়। সেই হৃদয় আজ ভেঙেছেন কিছু রেকর্ড, গড়েছেন দারুণ কিছু কীর্তিও।৫১৫টেস্টে তাওহিদ হৃদয়ের রান। বাংলাদেশের প্রথম ও বিশ্বের ১২ নম্বর ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রথম সাত ইনিংসেই ৫০০ রানের মাইলফলক পেরোলেন হৃদয়।

প্রথম সাত ইনিংসে সবচেয়ে বেশি রান ভারতের বিনোদ কাম্বলির (৬৭৩)।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর