advertisement
advertisement

সিপাহি বিপ্লব: দাসত্বের বিরুদ্ধে মহাবিদ্রোহ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
সিপাহি বিপ্লব: দাসত্বের বিরুদ্ধে মহাবিদ্রোহ

১৮৫৭ সালে সংঘঠিত সিপাহী বিপ্লবের কাল্পনিক চিত্র অবলম্বনে

advertisement

বাঙালি লেখক-বুদ্ধিজীবীরা মহাবিদ্রোহের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। ফলে এ মহাবিদ্রোহ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা গড়ে উঠতে সময় লেগে যায়। কী ছিল সেই মহাবিদ্রোহের মূলে, আপাত–ব্যর্থ সেই বিদ্রোহের কী ছিল সুদূরপ্রসারি সাফল্য? লেখক এ নিবন্ধে তা তুলে ধরেছেন। ২০০৭ সালের ৩০ নভেম্বর প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে এটি প্রথম প্রকাশিত হয়।

এত দিন শুধু ছাপা কাগজের পাতাজুড়ে থাকা এ লেখাটি আজ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।১৮৫৭ সালের মহাবিদ্রোহের ১৫০তম বার্ষিকী উপলক্ষে ২০০৭ সালে ১১ মে দিল্লিতে মোগল নির্মিত রেডফোর্ডে বছরব্যাপী অনুষ্ঠানমালা উদ্যাপনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সেই বিদ্রোহকে ভারতবর্ষের ‘দ্য ফার্স্ট ওয়ার অব ইনডিপেনডেন্স’ বা প্রথম স্বাধীনতাযুদ্ধ বলে আখ্যায়িত করেন।

১৮৫৭ সালের ঘটনাকে আগে ব্রিটিশ শাসক, ইতিহাসবিদ ও ব্রিটিশানুসারী ভারতীয় ইতিহাসবিদেরা ‘সিপাহি বিদ্রোহ’, ‘ভারতীয় বিদ্রোহ’ বা ‘দ্য ইন্ডিয়ান মিউটিনি’ প্রভৃতি বলে আখ্যায়িত করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর