এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের বৈঠক। ২ সেপ্টেম্বর ২০২৬, নর্থ ক্যারোলাইনা
জেনসেন হুয়াংয়ের স্মৃতি অনুযায়ী, প্রথম ফোনকলটি এসেছিল হাওয়ার্ড লুটনিকের কাছ থেকে।সময়টা ছিল ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুর দিক। তখন লুটনিক বাণিজ্যমন্ত্রী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
এনভিডিয়ার প্রধানের প্রতি তাঁর বার্তাটি ছিল খুব সহজ, ‘যখনই প্রেসিডেন্টকে প্রয়োজন হবে, আমাদের ফোন করবেন।’গত ডিসেম্বরে জো রোগানের পডকাস্টে সেই ফোনের কথা স্মরণ করে হুয়াং বেশ আবেগের সঙ্গে বলেছিলেন, লুটনিক তাঁকে এবং তাঁর প্রতিষ্ঠানকে ‘জাতীয় সম্পদ’ বলে অভিহিত করেছিলেন।দুই বছর পর হুয়াং এনভিডিয়া থেকে পদত্যাগ করেছেন।
চীনে মার্কিন চিপ রপ্তানিতে বিধিনিষেধ শিথিল করা ও হুয়াংকে প্রশাসনের শীর্ষ মিত্র হিসেবে গড়ে তোলার ভূমিকার জন্য লুটনিক কঠোর নজরদারির মুখে পড়েছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।