advertisement
advertisement

কক্সবাজারের সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে, ডিসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ
কক্সবাজারের সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে, ডিসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রাম আদালত

advertisement

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই আদেশ দেন।কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে দুদক মামলাটি করেছিল। এই মামলায় জামিন বাতিল করে পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

একই সঙ্গে মামলাটির আসামি কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) রুহুল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন প্রথম আলোকে আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পরস্পরের যোগসাজশে অস্তিত্বহীন চিংড়িঘেরের ক্ষতিপূরণের নামে ভুয়া চেকের মাধ্যমে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্তে বিষয়টি উঠে আসে’।দুদক সূত্রে জানা গেছে, মঙ্গলবার এই মামলার যুক্তিতর্ক শুনানি হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর