আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ সাংস্কৃতিক সমাবেশ। শাহবাগ, ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬
আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশ করেছে ‘সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ’। সেখানে বক্তারা বলেন, বর্তমান সরকারকে এটা বিবেচনায় নিতে হবে—কেবল সরকারি বাহিনী দিয়ে একটি ফ্যাসিবাদী শাসনকে যেমন উচ্ছেদ করা যায় না। তেমনি ফ্যাসিবাদীদের এসব চক্রান্তকেও রুখে দেওয়া যায় না।মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ হয়।
সমাবেশে উপস্থিত লেখক, সাংবাদিক, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা বক্তব্য দেওয়ার পাশাপাশি প্রতিবাদী গান ও কবিতা পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় উঠে আসে অন্যায়, নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ এবং সম্মিলিত সাংস্কৃতিক প্রতিরোধের প্রত্যয়।আলোচনা সভায় বক্তারা বলেন, কোনো দেশের গণতন্ত্র কেবল সরকার বা বাহিনী দিয়ে টিকিয়ে রাখা যায় না।
যদি সেই দেশের জনগণ সেই দেশকে পাহারা না দেয়, সেই দেশের জনগণ যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক মুক্তির স্বাদ না পায়, তাহলে কোনো দেশেই সত্যিকার অর্থে কোনো রকম শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়।জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, ২০২৩ সালে এই জায়গায় দাঁড়িয়েই তাঁরা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার দাবিতে আন্দোলন করেছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।