advertisement
advertisement

পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা জনগণ মেনে নেবে না: জোনায়েদ সাকি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৩:০৯ পূর্বাহ্ণ
পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা জনগণ মেনে নেবে না: জোনায়েদ সাকি

টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর সমাধীতে শ্রদ্ধাঞ্জলি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

advertisement

পতিত ফ্যাসিস্ট শক্তি অরাজকতা তৈরি করলেও জনগণ তা গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, গণপ্রতিরোধের মধ্য দিয়ে যেভাবে তারা উৎখাত হয়েছিল, সেভাবে তাদের অরাজকতাও জনগণ প্রতিরোধ করবে। মঙ্গলবার টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর সমাধীতে শ্রদ্ধাঞ্জলি শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

এর আগে গণসংহতি আন্দোলনের ব্যানারে টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের সামনে থেকে সন্তোষে মাওলানা ভাসানীর সমাধি পর্যন্ত প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। ১৭ নভেম্বর ছিল আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী।জোনায়েদ সাকি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় জনগণের ঐক্যের তাগিদ দিয়ে গেছেন মাওলানা ভাসানী।

দেশে শান্তি ও গণতন্ত্রকে পূর্ণতা দিতে হলে শ্রমিক-কৃষকসহ খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং প্রাণ-প্রকৃতি রক্ষার কথা বলেছেন ভাসানী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর