হামলার সময় ফিলিং স্টেশনের দরজার কাচ ভেঙে মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। আগারগাঁও, ঢাকা। ১৭ অক্টোবর ২০২৬
খোলা বোতলে অকটেন বিক্রি করতে রাজি হননি পেট্রলপাম্পের কর্মচারীরা। এতে ক্ষিপ্ত হয়ে রাজধানীর আগারগাঁওয়ের একটি ফিলিং স্টেশনে দলবল নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে। মারধরের পর পাম্পের দুই কর্মচারীকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তুলে নিয়ে আটকে রাখার অভিযোগও উঠেছে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও কর্মচারীদের ক্যাম্পাসে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছে।
তবে তাদের দাবি, খোলা বোতলে তেল না দেওয়ায় প্রতিবাদ করায় পাম্পের কর্মচারীরা শিক্ষার্থীদের স্টাম্প দিয়ে পিটিয়ে আহত করেছিলেন; যার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা ওই দুজনকে ধরে নিয়ে আসে।মঙ্গলবার বেলা তিনটার দিকে আগারগাঁওয়ের তালতলা এলাকায় ‘মেসার্স হাসান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনে’ এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে পাম্পটির কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।ঘটনার প্রত্যক্ষদর্শী ও ফিলিং স্টেশনের ব্যবস্থাপক সুজন মিয়া প্রথম আলোকে বলেন, দুপুরে দুজন ব্যক্তি বোতলে করে অকটেন নিতে পাম্পে আসেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।