জুবিন
জীবনকালে মৃত্যু নিয়ে একদিন অদ্ভুত এক কথা বলেছিলেন জুবিন গর্গ। বলেছিলেন, তিনি মারা গেলে আসাম সাত দিন থমকে যাবে। কথাটির মধ্যে ছিল নিজের জনপ্রিয়তা সম্পর্কে আত্মবিশ্বাস, সেই সঙ্গে আসামের মানুষের ভালোবাসার প্রতি গভীর আস্থা। ২০২৫ সালের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে তাঁর আকস্মিক মৃত্যুর পর সেই কথা যেন সত্যি হয়ে উঠেছিল। প্রিয় শিল্পীকে শেষবিদায় জানাতে রাস্তায় নেমেছিল লাখো মানুষ। শোক ছড়িয়ে পড়েছিল আসামের শহর থেকে গ্রামে।
এক বছরের বেশি সময় পেরিয়ে আজ বুধবার, ১৮ নভেম্বর, তাঁর জন্মদিনেও ফিরে এসেছে সেই আবেগ। আজ জুবিনের জন্মবার্ষিকী। জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করার মানুষটি নেই। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর মাত্র ৫২ বছর বয়সে মারা যান এই গানের মানুষ। তাঁর মৃত্যুর পর এটি দ্বিতীয় জন্মদিন। তাঁর না থাকার কঠিন বাস্তবতা মেনে আসামের বিভিন্ন স্থানে তাঁকে স্মরণ করে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গুয়াহাটির কাহিলিপাড়ায় তাঁর বাড়ি ও সোনাপুরের স্মৃতিস্থলে শ্রদ্ধা জানাচ্ছেন অনুরাগীরা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।