advertisement
advertisement

জুলাই গণ-অভ্যুত্থানে নিহত নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১:০০ অপরাহ্ণ
জুলাই গণ-অভ্যুত্থানে নিহত নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত

advertisement

জুলাই গণ-অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত নয়ন মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মির্জা আজমের ভাই মির্জা আনোয়ারুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জামালপুরে মাদারগঞ্জ উপজেলার সাবেক সহসভাপতি। গত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এ আদেশ দেন।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা দুলাল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে বলেন, তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তাঁকে আদালতে হাজির করা হয়নি।এর আগে গত সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে রাজধানীর কলাবাগানের ডলফিন গলির একটি বাসা থেকে আনোয়ারুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর