advertisement
advertisement

ছাত্র ইউনিয়ন নেতাকে গভীর রাতে বাসা থেকে তুলে নিল ডিবি, ছাড়া হলো ১০ ঘণ্টা পর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ২:৩৭ অপরাহ্ণ
ছাত্র ইউনিয়ন নেতাকে গভীর রাতে বাসা থেকে তুলে নিল ডিবি, ছাড়া হলো ১০ ঘণ্টা পর

রাফায়েল উল্লাহ

advertisement

নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত সন্দেহে গভীর রাতে ছাত্র ইউনিয়নের এক নেতাকে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বাহারছড়ার বিমানবন্দর সড়কের বাসা থেকে তাঁকে তুলে নেওয়া হয়। পরে আজ বুধবার বেলা ১টার দিকে তাঁকে ছাড়া হয়।ছাত্র ইউনিয়নের ওই নেতার নাম রাফায়েল উল্লাহ (২৩)। তিনি কক্সবাজার শহর শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি।

এ ছাড়া তিনি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক করিম উল্লাহর ছেলে। পুলিশ বলছে, নাশকতায় জড়িত সন্দেহে তাঁকে আটক করা হয়েছিল। তবে ছাত্র ইউনিয়নের নেতা পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।রাফায়েলের বাবা করিম উল্লাহর অভিযোগ, বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করার কারণে একটি পক্ষ তাঁকে থামানোর জন্য ছেলেকে তুলে নিতে ভূমিকা রেখেছে।

তাঁকে ভয় দেখাতে এ কাজ করা হয়েছে।গতকাল দিবাগত রাত ৩টার দিকে ফেসবুকে নিজ আইডিতে পোস্ট করেন করিম উল্লাহ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর