জাতীয় লিগে চ্যাম্পিয়ন শিল্ড নিয়ে খুলনা অধিনায়ক মোহাম্মদ মিঠুন। গতকাল চ্যাম্পিয়ন হয় খুলনা
নতুন কিছু করতে হবে, জাতীয় লিগ হতে হবে আকর্ষণীয়, বাড়াতে হবে খেলার মান। সেই চিন্তা থেকে টসের সময় অধিনায়কদের গায়ে ব্লেজার উঠল, সব দলকে দেওয়া হলো ভিন্ন ভিন্ন রঙের ব্যাগি ক্যাপ ও হেলমেট। ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা এসেছিল আগেই, কাউন্টি ক্রিকেটের আদলে মূল প্রথম শ্রেণির আসরের পাশাপাশি হয়েছে ‘সেকেন্ড ইলেভেন’ নামে দ্বিতীয় সারির ক্রিকেটারদের একটা টুর্নামেন্টও।এত নতুনত্বের শেষটা কি আর যেনতেনভাবে করলে হয়!
গতকাল শেষ হওয়া ২৮তম জাতীয় লিগের শেষ দৃশ্যেও তাই থাকল চমক। পুরস্কার হিসেবে এত দিনের ট্রফির পরিবর্তে চ্যাম্পিয়ন দল এবার পেয়েছে সেগুন কাঠের ওপর সোনালি ব্রাস মেটালের নকশা করা সুদৃশ্য এক শিল্ড, যেটির নকশা হয়েছে দেশের প্রখ্যাত চারুশিল্পী ও ডিজাইনার আহমেদ নেওয়াজের হাতে আঁকা স্কেচ থেকে।শুধু চ্যাম্পিয়নের পুরস্কার শিল্ডের নকশাই নয়, জাতীয় লিগের ব্যক্তিগত অর্জনের পুরস্কারগুলোর নকশাও করেছেন তিনি।
বিসিবির টুর্নামেন্ট কমিটির ব্যবস্থাপক আবু ইমাম মোহাম্মদ কাওসার জানিয়েছেন, সব কটি পুরস্কারের নকশাই আহমেদ নেওয়াজ প্রথমে হাতে এঁকেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।