advertisement
advertisement

একসময় ছিলেন ‘বোন’, এখন প্রতিপক্ষ, অপু–পরীমনির সম্পর্কের অবনতি কেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ২:৪৮ অপরাহ্ণ
একসময় ছিলেন ‘বোন’, এখন প্রতিপক্ষ, অপু–পরীমনির সম্পর্কের অবনতি কেন

অপু বিশ্বাস ও পরীমনি একে অপরের ছবি তুলছেন, ২০২৩ সালের একটি অনুষ্ঠানে

advertisement

একসময় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বাংলা চলচ্চিত্রের রানি বলে প্রশংসা করতেন পরীমনি। অপু বিশ্বাস নিজের ছোট বোন বলে পরিচয় করিয়ে দিতেন পরীমনিকে। তাঁদের সঙ্গে ছিলেন আরও দুই অভিনেত্রী তমা মির্জা ও পূজা চেরী। সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে ছবি, ভিডিও কিংবা আড্ডার মুহূর্ত ভাগাভাগি করতেন তাঁরা। সেই সম্পর্কের জায়গায় এখন তিক্ততা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট, পাল্টাপাল্টি কটাক্ষ আর প্রকাশ্য অনুষ্ঠানে একে অপরকে নিয়ে মন্তব্য—সব মিলিয়ে নতুন করে আলোচনায় ঢাকাই চলচ্চিত্রের দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমনি।

কিন্তু একসময়ের এই ঘনিষ্ঠ সম্পর্কের এমন অবনতির পেছনে কারণ কী?অপু বিশ্বাস ও পরীমনি একে অপরের ছবি তুলছেন, ২০২৩ সালের একটি অনুষ্ঠানে২০২৩ সালের নভেম্বরে ঢাকার একটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে অপু বিশ্বাস বলেছিলেন, ‘পরী মেজ, তমা সেজ ও পূজা চেরী আমার ছোট বোন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর