মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের সঙ্গে করমর্দন করছেন। ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ভিয়েতনাম
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। যদিও ট্রাম্পের এবারের এশিয়া সফরে দুজনের মধ্যে কোনো বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না।
রুবিও উল্লেখ করেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে সমস্যা সমাধানের একমাত্র উপায় হলো তাদের সঙ্গে আলোচনা ও যোগাযোগ বজায় রাখা।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর চলমান এশিয়া সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের সঙ্গে বৈঠকে বসছেন না।
তবে তিনি তাঁর সঙ্গে আলোচনায় বসতে ‘প্রস্তুত’ আছেন।ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সাংবাদিকদের রুবিও বলেন, ‘এই বৈঠক হয়তো এখনই ঘটবে না, তবে তিনি উত্তর কোরিয়ার নেতার সঙ্গে বৈঠক করতে প্রস্তুত।’রুবিও বলেন, ‘উত্তর কোরিয়ার সঙ্গে আমাদের যদি কোনো সমস্যা থাকে, তবে তা সমাধানের একমাত্র উপায় হলো তাদের সঙ্গে আলোচনায় বসা।’ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে তিনবার বৈঠক করেছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।