advertisement
advertisement

বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৫:০১ অপরাহ্ণ
বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি

বরিশাল জেলার মানচিত্র

advertisement

বরিশাল জেলা জজ আদালতের একজন সহকারী জজ গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন। ফারহান নাদিম নামের এই বিচারক মঙ্গলবার সন্ধ্যায় আদালত থেকে বাসার উদ্দেশে বের হওয়ার পর তিনি আর বাসায় ফেরেননি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।এ ঘটনায় আজ বুধবার বিকেলে আদালতের পক্ষ থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এরই মধ্যে তাঁর সন্ধানে খোঁজখবর শুরু করেছে পুলিশ।ফারহান নাদিম বরিশাল জেলা জজ আদালতের (সিভিল) বিচারকের দায়িত্ব পালন করছেন।কোতোয়ালি থানা সূত্র জানায়, আজ দুপুরে জেলা জজ আদালতের নেজারত বিভাগের ভারপ্রাপ্ত জজের পক্ষ থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে এ বিষয়ে লিখিত আবেদন করা হয়। বিকেল সোয়া চারটার দিকে এটি নথিবদ্ধ করা হয়।

ওই আবেদনে বিচারকের নিখোঁজ হওয়ার ঘটনা এবং তাঁকে খুঁজে না পাওয়ার বিস্তারিত তুলে ধরা হয়েছে।আবেদনে উল্লেখ করা হয়, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মেহেন্দীগঞ্জ আদালত থেকে মাগরিবের নামাজ শেষে বাসার উদ্দেশে বের হন বিচারক ফারহান নাদিম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর