গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে গতকাল মঙ্গলবার রাতে আগুন দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, কর্মী ও সমর্থকেরা। ঘরের চালের টিন খুলে টুকরা টুকরা করে ফেলে রাখা হয়েছে
পোড়া ঘরের মেঝেতে তখনো জ্বলছিল আগুন। কোথাও আসবাবের পোড়া অংশ, কোথাও ছড়িয়ে-ছিটিয়ে আছে ট্রাঙ্ক, স্যুটকেস ও ঘরের তৈজসপত্র। পুড়ে কালো হয়ে গেছে টিনের চাল। কোথাও ঘরের দেয়াল দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরে নেই কোনো আসবাব। পুড়ে ছাই হয়েছে গোয়ালঘর, খড়ের পালা ও ঘরে রাখা ধান-চাল। ধ্বংসস্তূপের পাশে বসে কাঁদছিলেন এক নারী। বাড়ির বিভিন্ন স্থানে ভিড় করেছেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা।
কেউ ক্ষতিগ্রস্ত ঘর ঘুরে দেখছিলেন, কেউ আবার মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন।গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়ির আজ বুধবার দুপুরের চিত্র এটি। গতকাল মঙ্গলবার রাতে তাঁর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। বাড়ির বিভিন্ন স্থানে আজ দুপুর পর্যন্ত আগুন জ্বলতে দেখা যায়।ঘরের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে পোড়া ধান ও চাল।
চালের স্তূপ থেকেও ধোঁয়া বের হচ্ছিলবাড়িতে ঢুকতেই প্রথমে চোখে পড়ে একটি পোড়া ঘর।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।