নিরাপদ ও পরিবেশবান্ধব শক্তির সন্ধানে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) গবেষকেরা। পানিভিত্তিক (অ্যাকুয়াস) ব্যাটারির শক্তি ধারণক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে একটি নতুন ইলেক্ট্রোলাইট বা রাসায়নিক মাধ্যম আবিষ্কার করেছেন তাঁরা। ঐতিহ্যবাহী লিথিয়াম-আয়ন ব্যাটারির টেকসই বিকল্প হিসেবে এটি বৃহৎ পরিসরে নবায়নযোগ্য শক্তি সঞ্চয়ের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
গবেষণাটি বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত হয়েছে।বর্তমানে সৌর ও বায়ুবিদ্যুতের মতো নবায়নযোগ্য শক্তির সংরক্ষণে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারিতে অগ্নিঝুঁকি এবং কোবাল্টের মতো দুষ্প্রাপ্য খনিজ আহরণের পরিবেশগত সংকট রয়েছে। অন্যদিকে পানিভিত্তিক ব্যাটারি অনেক বেশি নিরাপদ হলেও কম শক্তি ঘনত্বের কারণে বড় পরিসরে এর ব্যবহার সীমিত ছিল।এই সীমাবদ্ধতা কাটাতে ইউসিএলের গবেষকেরা মূল উপাদান আয়োডিনের কার্যকারিতা বহুগুণ বাড়িয়েছেন।
সাধারণত আয়োডিন চার্জিং ও ডিসচার্জিংয়ের সময় দুটি ইলেকট্রন স্থানান্তর করতে পারে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।