advertisement
advertisement

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অগ্নিসন্ত্রাস–হামলা কঠোরভাবে দমন করতে হবে: এনসিপি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অগ্নিসন্ত্রাস–হামলা কঠোরভাবে দমন করতে হবে: এনসিপি

জাতীয় নাগরিক পার্টির লোগো

advertisement

ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ধারাবাহিকভাবে পেট্রলবোমা নিক্ষেপ, অগ্নিসন্ত্রাস, নিরীহ মানুষ পুড়িয়ে হত্যাসহ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে দাবি করে এনসিপি গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

দলটি বলেছে, সন্ত্রাসবাদী সংগঠন আওয়ামী লীগের ধারাবাহিক অগ্নিসন্ত্রাস, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, মানুষ হত্যা এবং গ্রামীণ ব্যাংকের ওপর সিরিজ হামলা কঠোরভাবে দমন করতে হবে।আজ বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

চব্বিশের জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের উদ্যোগে গঠিত এনসিপি আইনানুগ পন্থায় দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।দলটির বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতে আশ্রয়প্রাপ্ত এবং ভারতীয় মদদে থাকা আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাদের অনলাইনে দেওয়া প্রকাশ্য নির্দেশেই দেশের ভেতরে এই নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও হত্যাযজ্ঞ চালানো হচ্ছে।’সন্ত্রাসীদের ধ্বংসযজ্ঞ থেকে দেশের একমাত্র নোবেল পুরস্কারজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকও রেহাই পাচ্ছে না উল্লেখ করে এনসিপি বলেছে, প্রতিষ্ঠানটির অন্তত ৩৭টি শাখায় সিরিজ হামলা চালিয়ে দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র চলছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর