advertisement
advertisement

মিরপুরে যুবলীগের সাধারণ সম্পাদক নিখিলের বাসায় ছাত্রদলের হামলা, ভাঙচুর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
মিরপুরে যুবলীগের সাধারণ সম্পাদক নিখিলের বাসায় ছাত্রদলের হামলা, ভাঙচুর

নিষিদ্ধ সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের বাসায় হামলা চালিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। আজ বুধবার রাতে রাজধানীর মিরপুরে 

advertisement

রাজধানীর মিরপুরে নিষিদ্ধ সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের বাসায় হামলা চালিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বাসার ভেতরে থাকা আসবাব ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন তারা।আজ বুধবার রাত ৯টার দিকে মিরপুর ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ের ছয় তলা বাসার নিচতলায় এ হামলা ও ভাঙচুর চালানো হয়। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন বলে জানা গেছে।

২০২৪ সালের ৫ আগস্টের আগ পর্যন্ত মাইনুল হোসেন নিখিল এই বাসায় থাকতেন। ৫ আগস্টের অভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ছাত্রদলের ৪০ থেকে ৫০ জনের একটি দল নিখিলের বাসায় যায়। বাসার নিচে থাকা নিখিলের কার্যালয়ের কাঁচ ভাঙচুর করেন ছাত্রদলের নেতা–কর্মীরা। পরে তারা ভেতরে প্রবেশ করে আসবাব, ক্রেস্ট ভাঙচুর করেন। একপর্যায়ে তাতে আগুন ধরিয়ে দেন।

এ সময় ছাত্রদল নেতারা ‘যুবলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আমার সোনার বাংলায়, যুবলীগের ঠাঁই নাই’ স্লোগান দেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর