advertisement
advertisement

মুক্তিপণ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেয়েছেন, দাবি বিএনপি নেতার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
মুক্তিপণ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেয়েছেন, দাবি বিএনপি নেতার

বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী

advertisement

ঢাকা থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে বাগেরহাট ফেরার পথে গোপালগঞ্জে অপহৃত হন বলে দাবি করেছেন বিএনপি নেতা মনিরুল হক ফরাজী। তাঁর ভাষ্য, পরে বিকাশে দেড় লাখ টাকা দিয়ে ছাড়া পেয়েছেন তিনি। ছাড়া পেয়ে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি ঢাকার মোহাম্মদপুরে নিজের বাসায় ফেরেন।মনিরুল হক বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও ব্যবসায়ী। চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি বাসায় আছেন।

এ ঘটনায় আজ শুক্রবার বিকেল পর্যন্ত তিনি পুলিশের কাছে কোনো অভিযোগ দেননি।মনিরুল হক কীভাবে অপহৃত হয়েছিলেন এবং কীভাবে মুক্তি পান তা শুক্রবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে জানান।বাগেরহাট বিএনপির এই নেতা বলেন, গতকাল বৃহস্পতিবার ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় তিনি অপহৃত হন।

এ সময় তাঁর সঙ্গে থাকা জেলা বিএনপির কমিটিতে পদপ্রত্যাশী শেখ মঈন উদ্দিন আহমেদ ও গাড়িচালক হাসানকে মারধরের পর ছেড়ে দেওয়া হয়।মঈন উদ্দিন তখন সাংবাদিকদের বলেছিলেন, তাঁরা একটি ব্যক্তিগত গাড়িতে ঢাকা থেকে বাগেরহাটে ফিরছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর