advertisement
advertisement

‘বউ জামাই’, ‘মজদুর’, ‘ম্যাচের জীবন’-তিনটি ছবি ফিরিয়ে আনল হারানো মেয়ের স্মৃতি, কাঁদলেন বাবা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ
‘বউ জামাই’, ‘মজদুর’, ‘ম্যাচের জীবন’-তিনটি ছবি ফিরিয়ে আনল হারানো মেয়ের স্মৃতি, কাঁদলেন বাবা

শিল্পকলা একাডেমির প্রদর্শনীতে শিশুশিল্পী রামিসার স্মরণে রাখা ব্যানারের সামনে মা রুহিনা তাসমিন ও ছোট বোন নুসাইবা

advertisement

হলুদ রঙের পটভূমিতে লাল শাড়ি পরা বউ, পাশে নীল পোশাকের বর। আরেক ছবিতে দুটি গরুর টানা গাড়ি, সঙ্গে শ্রমজীবী মানুষ। তৃতীয় ছবিতে চুলার আগুন, রান্নার হাঁড়ি আর চোখ-মুখ আঁকা দেশলাইয়ের বাক্স। দেশলাইয়ের বাক্সের আদলে এমন তিনটি ছবি এঁকেছিল ছোট্ট নওশীন যাবীন হুদা রামিসা।ছবিগুলোর নামও দিয়েছিল সে। একটি ‘বউ জামাই’, আরেকটি ‘মজদুর’, শেষেরটি ‘ম্যাচের জীবন’। তিনটি ছবির নিচেই নিজের কল্পিত ম্যাচ কারখানার নামও লিখেছিল রামিসা।

একটিতে ‘নওশীন ম্যাচ ইন্ডাস্ট্রিজ লিঃ’, আরেকটিতে ‘আমিন ইন্ড্রাস্টিজ, ঢাকা’, অন্যটিতে ‘নওশীন ম্যাচ ফ্যাক্টরি লিঃ’। সঙ্গে লেখা ‘বাংলাদেশে তৈরি’।তিনটি ছবিই এখন শোভা পাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির একটি গ্যালারির দেয়ালে। কিন্তু যে মেয়েটি ছবিগুলো এঁকেছিল, সে আর বেঁচে নেই।আজ শুক্রবার গ্যালারিতে ঢুকেই মেয়ের আঁকা ছবিগুলো চোখে পড়ে নাজমুল হুদার। মুঠোফোন বের করে একে একে ছবি তুলতে থাকেন তিনি। চোখ তখন ছলছল করছিল।

একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন।নাজমুল হুদার বড় মেয়ে রামিসা ২০২০ সালের ২ ডিসেম্বর মাত্র ১২ বছর বয়সে মারা যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর