advertisement
advertisement

শেয়ারবাজারে অভিষেকেই বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি অ্যানথ্রপিক, উদ্যোক্তারা শতকোটিপতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ
শেয়ারবাজারে অভিষেকেই বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি অ্যানথ্রপিক, উদ্যোক্তারা শতকোটিপতি

অ্যানথ্রপিক

advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক শেয়ারবাজারে যাত্রা শুরুর পরপরই বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে। নাসডাকে লেনদেন শুরুর পর প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৭৬ হাজার কোটি ডলার। ফলে কোম্পানিটির উদ্যোক্তারা শতকোটিপতি হয়ে গেছেন।

তাঁদের সম্মিলিত সম্পদ বেড়েছে ৬ হাজার ৩৭০ কোটি ডলার।বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নাসডাক স্টক এক্সচেঞ্জে অভিষেক হয় এআই চ্যাটবট ক্লডের মূল এই কোম্পানির। খবর বিবিসির।প্রযুক্তি খাতে বিপুল বিনিয়োগের প্রেক্ষাপটে অ্যানথ্রপিকের শেয়ারবাজারে অভিষেক এআই শিল্পের জন্য গুরুত্বপূর্ণ।

এআই প্রযুক্তির উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে বিশ্বের বড় প্রযুক্তি কোম্পানিগুলো বিপুল অর্থ বিনিয়োগ করছে।শেয়ারবাজারে লেনদেন শুরুর পর অ্যানথ্রপিকের শেয়ারের দাম প্রাথমিক মূল্য ৮৩ ডলার ছাড়িয়ে যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর