advertisement
advertisement

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত সরকার: মার্কিন ধর্মীয় স্বাধীনতা কমিশন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত সরকার: মার্কিন ধর্মীয় স্বাধীনতা কমিশন

ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের সময় নাম বাদ পড়ার পর সীমান্তরক্ষীদের কাছে বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগ করেছেন সাহিদা ফকির। বাংলাদেশের সাতক্ষীরায় তাঁর বর্তমান বাসভবন থেকে ভিডিও কলে স্বামীর সঙ্গে কথা বলছেন তিনি। ২ নভেম্বর ২০২৬

advertisement

ভারতে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) নামে ধর্মীয় সংখ্যালঘুদের নিশানা করার মাত্রা বৃদ্ধি পেয়েছে। ভারতজুড়ে এ প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে কয়েক কোটি মানুষের নাম বাদ পড়েছে।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন এমন অভিযোগ করেছে।যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশনের (ইউএসসিআইআরএফ) চেয়ারম্যান আসিফ মাহমুদ এক বিবৃতিতে বলেন, ভারত সরকার মুসলিম নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাঁদের ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করছে।

এখন তাঁদের অবৈধভাবে দেশ থেকে বেরও করে দিচ্ছে।আসিফ মাহমুদ, চেয়ারম্যান, ইউএসসিআইআরএফভারত সরকার মুসলিম নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাঁদের ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর