advertisement
advertisement

দেশে বিদেশে সোনার দাম কেন দ্রুত কমছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
দেশে বিদেশে সোনার দাম কেন দ্রুত কমছে

দেশে সোনার দাম টানা কমছে।

advertisement

সোনার দাম টানা কমছে। এত দ্রুত কমছে যে অনেকেই হিসাব কষছেন, এবার হয়তো সোনার অলংকার কেনা যাবে। মুদ্রার অন্য পিঠও আছে, দাম কমে যাওয়ায় অনেকে লোকসানের হিসাবও কষছেন। বিশেষ করে যাঁরা গত এক বছরে বাড়তি দামে সোনার অলংকার কিনেছেন, তাঁরা।দেশের বাজারে চলতি মাসে আট দফায় প্রতি ভরি সোনার দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা। এর মধ্যে শুক্রবার এক দিনেই কমেছে সর্বোচ্চ প্রায় ১১ হাজার টাকা।

ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নেমে এসেছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়, গত ১৩ মাসের মধ্যে যা সর্বনিম্ন।এদিকে দেশের বাজারে সোনার দাম কমার কারণ—বিশ্ববাজারে দামি এই ধাতুর দরপতন। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় নিউইয়র্কের স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম কমে হয় ৩ হাজার ৫৭০ ডলার। সোনার এই দাম গত বছরের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।

অর্থাৎ ১৪ মাসে সোনার দাম কখনোই এতটা কম ছিল না।বিশ্লেষকদের মতে, মূলত দুটি কারণে সোনা ও রুপার দাম কমছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর