ফ্যাশন, ঐতিহ্য আর সৃজনশীলতার মেলবন্ধনে আবারও বসছে আর্কা ফ্যাশন উইক। তিন দিনের এই আয়োজনে একই রানওয়েতে দেখা যাবে দেশি-বিদেশি ডিজাইনার ও ফ্যাশন ব্র্যান্ডের নতুন সংগ্রহ। ‘ফিউশন’, ‘কনটেম্পরারি’ ও ‘হেরিটেজ’—তিনটি আলাদা ভাবনায় সাজানো এবারের আয়োজনের শেষ দিনে থাকছে বরেণ্য ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের বিশেষ শো। আগামী ৪ থেকে ৬ ডিসেম্বর রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে অনুষ্ঠিত হবে আর্কা ফ্যাশন উইকের পঞ্চম আসর।
আর্কার আয়োজনে এই ফ্যাশন উৎসবে থাকছে রানওয়ে শো, দেশি-বিদেশি ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ডের মার্কেটপ্লেস, আলোচনা, সংগীত পরিবেশনা এবং খাবারের আয়োজন। সব মিলিয়ে ছয়টি আলাদা জোনে সাজানো হয়েছে এবারের উৎসব।তিন দিনে তিন ভাবনার রানওয়েএবারের আর্কা ফ্যাশন উইকের রানওয়ে সাজানো হয়েছে তিনটি আলাদা থিমে।
প্রথম দিন ‘ফিউশন’, দ্বিতীয় দিন ‘কনটেম্পরারি’ এবং শেষ দিন ‘হেরিটেজ’ ভাবনায় নিজেদের নতুন সংগ্রহ তুলে ধরবেন দেশি-বিদেশি ডিজাইনার ও ফ্যাশন ব্র্যান্ডগুলো।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।