advertisement
advertisement

ইসরায়েলে সরকার গঠন নিয়ে আবারও আলোচনায় নেতানিয়াহু ও আইজেনকটের দলের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
ইসরায়েলে সরকার গঠন নিয়ে আবারও আলোচনায় নেতানিয়াহু ও আইজেনকটের দলের

ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (বাঁয়ে) বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট

advertisement

ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের দল আজ রোববার নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে। জোট সরকার গঠন করা যায় কি না, তা নিয়ে তাঁদের মধ্যে এ আলোচনা হবে। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১৪-এর খবরে বলা হয়েছে, তেল আবিবের কাছে হার্জলিয়ায় একটি হোটেলে স্থানীয় সময় বেলা একটায় (গ্রিনিচ মান সময় সকাল ১১টা) বৈঠকে বসবে আইজেনকটের ইয়াশার পার্টি ও নেতানিয়াহুর লিকুদ পার্টির প্রতিনিধিদল।

টানা দ্বিতীয় রোববারের মতো এ আলোচনা হতে যাচ্ছে। ইসরায়েল সেনাবাহিনীর সাবেক প্রধান আইজেনকটের সরকার গঠনের জন্য আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। প্রেসিডেন্ট চাইলে এ সময় আরও ১৪ দিন বাড়াতে পারবেন। গত ২৭ অক্টোবর দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

ওই নির্বাচনে কোনো পক্ষ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে।জোট গঠন নিয়ে বিরোধতবে আইজেনকটের নেতৃত্বাধীন জোটের মধ্যেই সরকার গঠনের পথ নিয়ে মতভেদ রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর