উত্তরার শেষ সীমানায় টেকপাড়া এলাকা। ২২ নভেম্বর
রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের পশ্চিম প্রান্তে একটি খাল। খালের এক পাড়ে পরিকল্পিত আবাসিক এলাকা, প্রশস্ত সড়ক আর সারি সারি বহুতল ভবন। অন্য পাড়ে সরু গলি, টিনের ঘর আর ঘনবসতিপূর্ণ জনপদ। দুই পাড়ের দৃশ্য যেন দুই ভিন্ন জগৎ। স্থানীয়ভাবে এই জনপদের নাম টেকপাড়া। সম্প্রতি চীনা নাগরিকদের ধারণ করা লাইভ ভিডিওর কারণে আলোচনায় এসেছে টেকপাড়া। মাসের পর মাস তাঁরা এই জনপদের অলিগলিতে ঘুরে ভিডিও করেছেন।
কখনো চায়ের দোকানে, কখনো রাস্তার পাশে, এমনকি মানুষের বাড়িঘরেও ঢুকে ভিডিও ধারণ করেছেন। এসব ভিডিওতে টেকপাড়াকে কখনো ভারতের রাজধানী নয়াদিল্লি হিসেবেও উপস্থাপন করা হয়েছে।
সব ভিডিওতে প্রচারিত তথ্যের সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।এ বিষয়ে ১০ নভেম্বর প্রতিক্রিয়া জানিয়ে চীনা নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।এক সংবাদ সম্মেলনে রণধীর জয়সোয়াল বলেন, ‘এভাবে এক দেশে থেকে অন্য কোনো দেশের বদনাম করা দুই দেশের জন্যই দুর্ভাগ্যজনক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।