advertisement
advertisement

দেশি-বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫ দিন ব্যাপী আর্কফেস্ট ড্যাফোডিলে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
দেশি-বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫ দিন ব্যাপী আর্কফেস্ট ড্যাফোডিলে

স্থাপত্য প্রদর্শনী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা

advertisement

স্থাপত্য নিয়ে আলোচনা, প্রদর্শনী আর ডিজাইন শ্যারেট—ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের উদ্যোগে ৮ থেকে ১২ নভেম্বর হয়ে গেল ‘আর্কফেস্ট ২০২৬’।পাঁচ দিনের আয়োজনের প্রথম দিন ছিল শিক্ষার্থীদের কাজ নিয়ে স্থাপত্য প্রদর্শনী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, স্থপতি শামসুল ওয়ারেস, ডিন অধ্যাপক এম শামসুল আলম, স্থপতি খায়রুল এনাম এবং স্থাপত্য বিভাগের প্রধান শেখ মুহাম্মদ রেজওয়ান। পেশাগত অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন স্থপতি মোস্তফা খালিদ পলাশঅনুষ্ঠান শেষে বিভাগ থেকে প্রকাশিত নুভো ২.০ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

মাস্টার টক সেশনে নিজেদের পেশাগত অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন অধ্যাপক স্থপতি শামসুল ওয়ারেস এবং স্থপতি মোস্তফা খালিদ পলাশ।দ্বিতীয় দিনের আয়োজন সাজানো হয়েছিল সমসাময়িক স্থাপত্যচর্চা ও ঐতিহ্য সংরক্ষণকে কেন্দ্র করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর