advertisement
advertisement

বয়স বাড়ার সঙ্গে মানুষের কান বড় হয়ে যায় কেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
বয়স বাড়ার সঙ্গে মানুষের কান বড় হয়ে যায় কেন

বয়স বাড়ার সঙ্গে মানুষের কান বড় দেখায় কেন?

advertisement

বয়সের ছাপ মুখে পড়ে, চুলে পড়ে, ত্বকেও পড়ে। সময়ের সঙ্গে মানুষের কপালে ভাঁজ জমে। চুলে লাগে রুপালি আভা। তবে শরীরের আরেকটি অঙ্গের পরিবর্তন অনেকের চোখ এড়িয়ে যায়। সেটি হলো কান। ছোটবেলার ছবির সঙ্গে বৃদ্ধ বয়সের ছবি মিলিয়ে দেখলে বিষয়টি বেশ স্পষ্ট বোঝা যায়। বয়স বাড়ার সঙ্গে মানুষের কান সত্যিই বড় দেখায়। বিশেষ করে বয়স্ক পুরুষদের কানের দিকে তাকালে বিষয়টি আরও ভালো নজরে পড়ে।এটি নিছক চোখের ভুল নয়।

বিজ্ঞানীরাও বিষয়টি নিয়ে গবেষণা করেছেন। এমনকি নব্বইয়ের দশকে বয়স্ক মানুষের কান নিয়ে বেশ কয়েকটি গবেষণা হয়েছিল। সেসব গবেষণায় দেখা গেছে, বয়স বাড়ার সঙ্গে কানের আকারে সত্যিই পরিবর্তন হয়।১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ১০০ জন তরুণের কানের পরিধি মাপেন। এরপর তাঁদের সঙ্গে বয়স্ক ব্যক্তিদের কানের মাপ তুলনা করেন। গবেষণায় দেখা যায়, মানুষের কানের পরিধি বছরে গড়ে প্রায় ০.৫১ মিলিমিটার করে বাড়ে।

অর্থাৎ এক দশকে প্রায় ৫ মিলিমিটার, আর ৫০ বছরে বাড়ে প্রায় আড়াই সেন্টিমিটার!বয়স বাড়লে কি শরীরের গন্ধ বদলে যায়গবেষণায় দেখা যায়, মানুষের কানের পরিধি বছরে গড়ে প্রায় ০.৫১ মিলিমিটার করে বাড়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর