ভাইয়ের সেবায় ব্যস্ত রেহানা আক্তার। গত বৃহস্পতিবার চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের উত্তর বগুলা গ্রামে
একসময় নিজের উপার্জনে চলতেন সোহেল মাঝি। ছিল স্বাভাবিক ও স্বাবলম্বী জীবনের গর্ব। কিন্তু ১৫ বছর আগে মেঘনা নদীতে গোসল করতে নেমে এক দুর্ঘটনা বদলে দেয় তাঁর জীবন। কর্মক্ষমতা হারিয়ে ফেলেন চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের উত্তর বগুলা গ্রামের মৃত সৈয়দ আহমেদ মাঝির ছেলে সোহেল মাঝি (৪২)। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে একে একে বন্ধ হয়ে যায় তাঁর ব্যবসা।
ফুরিয়ে আসে জীবনের সব সম্বল।সেই দুঃসময়ে সোহেলের সবচেয়ে বড় আশ্রয় ছিলেন তাঁর মা। কিন্তু সাত বছর আগে মায়ের মৃত্যুর পর সেই আশ্রয়টুকুও হারিয়ে যায়। অসহায় ভাইয়ের পাশে তখন এসে দাঁড়ান ছোট বোন রেহানা আক্তার (৩৫)। ভাইয়ের দুর্দশা দেখে স্বামীর সংসার ছেড়ে ছোট্ট সন্তানকে নিয়ে চলে আসেন তাঁর কাছে।এই ছোট্ট টংদোকানই রেহানা আক্তার ও তাঁর ভাই সোহেল মাঝির ভরসা।
গত বৃহস্পতিবার হাইমচরের উত্তর বগুলা গ্রামেএর পর থেকে নিজের জীবনের চাওয়া–পাওয়া বিসর্জন দিয়ে ভাইয়ের ছায়াসঙ্গী হয়ে আছেন রেহানা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।