advertisement
advertisement

এমবাপ্পের পেনাল্টি মিসের পর এস্পির ‘গোল্ডেন গোলে’ জিতল রিয়াল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৪:১২ পূর্বাহ্ণ
এমবাপ্পের পেনাল্টি মিসের পর এস্পির ‘গোল্ডেন গোলে’ জিতল রিয়াল

গোলের পর ভিনিসিয়ুসের সঙ্গে উদ্‌যাপন এস্পির

advertisement

রিয়াল মাদ্রিদ ২-১ সেল্তা ভিগো ভিনিসিয়ুস জুনিয়র জানতেন সেল্তা ভিগোর বক্সে কার্লোস এস্পি ঠিক কোথায় দাঁড়িয়ে। বাঁকানো ক্রসটা দিলেন একদম নিখুঁত। ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এস্পির হেড সেল্তা গোলকিপার রাদু ঠেকালেন বটে, ফিরতি শটে গোল ঠেকানো গেল না।বদলি নামা এস্পির ৮৫ মিনিটের সেই ‘গোল্ডেন গোলে’ সেল্তা ভিগোকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ৬৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল রিয়াল।

এর মধ্যে ৩৯ মিনিটে পেনাল্টি মিস করেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল সমতায় ফিরেছে জুড বেলিংহামের দারুণ গোলে।বিস্তারিত আসছে...।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর