ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত রাশিয়ার পণ্যবাহী জাহাজ স্পার্টা-২। ছবিটি ফিনল্যান্ড উপসাগরের বলে জানানো হয়েছে। ২১ নভেম্বর, ২০২৬
বাল্টিক সাগরে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা হয়েছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। জাহাজটি রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কিত। ফিনল্যান্ড বলছে, হামলাটি সম্ভবত ইউক্রেন চালিয়েছে। পরে জাহাজটি ভাসতে ভাসতে ফিনল্যান্ডের জলসীমায় ঢুকে পড়ে।স্পার্টা-২ নামের জাহাজটির ১৬ নাবিক প্রথমে লাইফবোটে, পরে কাছের একটি রুশ জাহাজে ওঠেন। তাঁরা এখন রাশিয়ায় ফিরছেন।
শনিবার রাতে ফিনল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইলেকে এ কথা জানান দেশটির সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ইলিয়া ইলিন।চলতি বছর রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের লেনিনগ্রাদ অঞ্চলের দিকে একের পর এক সামরিক ড্রোন পাঠিয়েছে ইউক্রেন। এর কয়েকটি পথ হারিয়ে বাল্টিক অঞ্চলের আকাশসীমায় ঢুকে পড়ে।
এতে আশঙ্কা তৈরি হয় যে যুদ্ধের প্রভাব ন্যাটোর ভূখণ্ডেও পড়ছে।এক সংবাদ সম্মেলনে ফিনল্যান্ডের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আকি-মাউরি হুহতিনেন বলেন, ‘সম্ভবত ইউক্রেন (এ হামলার) পেছনে রয়েছে।’ তিনি আরও বলেন, জাহাজটিকে কেন লক্ষ্যবস্তু করা হলো, তা পরিষ্কার নয়।ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, জাহাজটি রাশিয়ার বিচ্ছিন্ন ভূখণ্ড কালিনিনগ্রাদে যাচ্ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।