কেক কাটার সময় মোমবাতি জ্বলছে, আর ঠিক সেই মুহূর্তে চারপাশ থেকে স্নো স্প্রে ছোড়া হচ্ছে—এমন দৃশ্য আমরা প্রায়ই দেখি।
জন্মদিন উদ্যাপনে পার্টি স্প্রে এখন খুবই জনপ্রিয়। বন্ধু কিংবা কাজিনদের গায়ে-মাথায় সাদা তুলার মতো এই স্প্রেগুলো জন্মদিনের আনন্দে যোগ করে ভিন্নমাত্রা। খাবার, বেলুন, মোমবাতি, বার্থডে হ্যাটের মতো পার্টি স্নোও এখন অপরিহার্যই হয়ে উঠেছে। কেক কাটার আগে-পরে স্প্রে করে স্নো মাখানো। সাদা তুলতুলে বরফ মেখে একাকার হয়ে ওঠে একেকজন। দেখতে একদম সত্যিকারের বরফ মনে হলেও বোতলের ভেতরে কিন্তু আসল বরফ থাকে না।
থাকে নানা ধরনের রাসায়নিক গ্যাস ও তরল পদার্থ। বন্ধুরা মিলে মজা করার সময় একটু অসাবধান হলেই এই মজার জিনিসটি বড় বিপদের কারণ হতে পারে। তোমরাও নিশ্চয়ই অনেক মজা করবে। তবে জেনে নিতে হবে, এ আনন্দের মধ্যে কী কী সতর্কতা অবলম্বন করলে এড়ানো যাবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।১. আগুনের সামনে একদমই নাকেক কাটার সময় মোমবাতি জ্বলছে, আর ঠিক সেই মুহূর্তে চারপাশ থেকে স্নো স্প্রে ছোড়া হচ্ছে—এমন দৃশ্য আমরা প্রায়ই দেখি। কিন্তু এটা ভীষণ বিপজ্জনক।
স্নো স্প্রের বোতলের ভেতরে থাকে বিউটেন বা প্রোপেনের মতো দাহ্য গ্যাস।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।