advertisement
advertisement

নিখোঁজ সংবাদ: অলরাউন্ডার খুঁজছে বাংলাদেশ, পাবে কোথায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
নিখোঁজ সংবাদ: অলরাউন্ডার খুঁজছে বাংলাদেশ, পাবে কোথায়

অলরাউন্ডার খুঁজছেন বাংলাদেশ অধিনায়ক

advertisement

বটগাছের নিচে নাকি আর কিছু জন্মায় না। ছায়া এত ঘন, শিকড় এত গভীর যে চারপাশের মাটিতে ঘাসও মাথা তুলতে পারে না। গাছটা মরে গেলে তখন মনে পড়ে, এত বছর সেখানে আর কিছুই যে গজায়নি!বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার-সংকটের গল্পটা শুরু হতে পারে এই ছবি থেকেই।জোহানেসবার্গ টেস্টে হারের পর সংবাদ সম্মেলনে বসে কথাটা বেশ করুণ সুরেই বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। হন্যে হয়ে একজন অলরাউন্ডার খুঁজছেন।

নির্বাচক, কোচ, সবার কাছে ‘অনুরোধ’ করেও নাকি পাচ্ছেন না। নাজমুল বলেছেন, ‘একটাই অনুরোধ, আমাদের অন্তত একজন অলরাউন্ডার দিন। কিন্তু আমরা পাচ্ছি না।’একটা জাতীয় দলের অধিনায়ক দোকানির কাছে জিনিস চাওয়ার মতো করে অলরাউন্ডার চাইছেন, ব্যাপারটা শুনতে যতটা মজার, ভাবলে ততটাই অস্বস্তির।কী ধরনের অলরাউন্ডার চান, নাজমুল স্পষ্ট করে বলেননি।

দক্ষিণ আফ্রিকায় উইকেট পেসবান্ধব, তাই ধারণা করা যায়, পেস বোলিং অলরাউন্ডারের কথাই হয়তো বুঝিয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর