advertisement
advertisement

‘এমন প্রাণবন্ত ছেলেটি ফুটবল খেলতে গিয়ে মারা গেল, কীভাবে মেনে নেব’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
‘এমন প্রাণবন্ত ছেলেটি ফুটবল খেলতে গিয়ে মারা গেল, কীভাবে মেনে নেব’

মো. জোবায়েদ হোসেন

advertisement

শ্রেণিকক্ষে ছিল বেশ চটপটে। হাসিখুশিতে মাতিয়ে রাখত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের। শুধু যে শ্রেণিকক্ষেই এমন উচ্ছল ছিল তা নয়, খেলার মাঠেও ছিল তার সরব উপস্থিতি। চটপটে সেই কিশোরের প্রাণও গেল খেলতে গিয়ে। মারা যাওয়া এই কিশোরের নাম মো. জোবায়েদ হোসেন। চট্টগ্রাম নগরের হালিশহর হাউজিং এস্টেট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল সে। গত বুধবার ক্লাস শেষ করে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়েছিল জোবায়েদ।

এ সময় বল হেড করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে সে। এরপর হাসপাতালে নেওয়া হলে গতকাল শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার ছিল বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শেষ ক্লাস। পরদিন বৃহস্পতিবার থেকে বার্ষিক পরীক্ষা শুরুর নির্ধারিত সময়। বুধবার বেলা সাড়ে ১১টায় ক্লাস শেষ হয়। এরপর শিক্ষার্থীদের কেউ বাসায় ফিরে যায়, কেউ কেউ পাশের মাঠে নেমে পড়ে ফুটবল খেলতে।

মাঠে খেলতে নামা কিশোরদের একজন ছিল জোবায়েদ হোসেন।হেড করার পর মাথায় হাত দিয়ে বসে পড়ে জোবায়েদ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর