advertisement
advertisement

খিচুড়ি বিলাস: বাঙালির রসনায়, স্মৃতিতে ও আবেগে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৮:৪২ পূর্বাহ্ণ
খিচুড়ি বিলাস: বাঙালির রসনায়, স্মৃতিতে ও আবেগে

advertisement

বাঙালি যত ধরনের খাবার খায়, তার মধ্যে সবচেয়ে সহজে রান্না করা যায় এবং জনপ্রিয়তার বিচারে অন্যতম হলো খিচুড়ি। এই খাবারের সঙ্গে বাঙালির সম্পর্কটা যেন একটু অন্য রকম। খিচুড়ি শুধু একটি খাবার নয়, এটি আমাদের অভ্যাস, ভালোবাসা, স্মৃতি ও আবেগের অংশ।ধরুন, একদিন বাসায় তেমন কিছু নেই। বাজার করারও সময় নেই। কী রান্না হবে? ব্যস, চুলায় চড়িয়ে দিন চাল আর ডালের খিচুড়ি। সঙ্গে একটি ডিম ভাজা আর এক চামচ ঘি। ব্যস! আর কী চাই?

গরম–গরম খিচুড়ির সঙ্গে ঘিয়ের ঘ্রাণ আর ডিম ভাজার স্বাদ—আহা! এর সঙ্গে কি অন্য কোনো খাবারের তুলনা চলে?ব্যাচেলর জীবনের কথা ভাবুন। বুয়া আসেনি, রান্না করার লোক নেই। বাইরে বৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে খিচুড়ির চেয়ে ভালো সমাধান আর কী হতে পারে! চাল, ডাল, কিছু মসলা—সব একসঙ্গে চুলায় বসিয়ে দিলেই হলো। রান্নার ঝামেলা কম, খেতেও তৃপ্তি।

ব্যাচেলরদের কাছে খিচুড়ি যেন এক নির্ভরতার নাম।নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর