advertisement
advertisement

নায়িকা নায়কের বুকে মাথা রাখতে পারলেই হলো...


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
নায়িকা নায়কের বুকে মাথা রাখতে পারলেই হলো...

আরেফিন জিলানী

advertisement

রং ইন্টারন্যাশনাল স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ডসে ২০২৫ সালের সেরা উদীয়মান তারকার পুরস্কার জিতেছেন আরেফিন জিলানী। সম্প্রতি শিহাব শাহীনের ওয়েব সিনেমা ‘ক্যাফে আমব্রেলা’য় প্রথমবার প্রধান রোমান্টিক চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তরুণ অভিনেতা। কাজ, পুরস্কারসহ নানা প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছে প্রথম আলো।এটাই কি আপনার প্রথম পুরস্কার?আরেফিন জিলানী : জি। পরপর কয়েকটি ভালো কাজে সুযোগ পেয়েছি।

পুরস্কার পেয়ে মনে হচ্ছে সেগুলোর একটা স্বীকৃতি পেলাম।‘ক্যাকটাস’-এর স্নাইপার চরিত্রে জিলানী‘বনলতা এক্সপ্রেস’–এ কমেডি, ‘ক্যাকটাস’–এ খলনায়ক, এবার ‘ক্যাফে আমব্রেলা’য় রোমান্টিক চরিত্র। বিশেষ কোন প্রস্তুতি নিয়েছেন?আরেফিন জিলানী : আসলে আমার প্রসেস একই, যে ধরনের চরিত্রে সুযোগ পাই, পরিচালকের ব্রিফ আর চিত্রনাট্য অনুযায়ী নিজের মতো প্রস্তুতি নেই। তবে এটা বলতে পারি, অনেক দর্শক আমাকে এ ধরনের চরিত্রে দেখে চমকে গেছেন।

যাঁরা আমাকে বনলতায় দেখে হেসেছেন, ক্যাকটাস–এ দেখে ভয় পেয়েছেন, তাঁরা এমন চরিত্রে আমাকে দেখে অবাক হয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর