ইতালির রোমের ঐতিহাসিক ট্রেভি ফোয়ারা
রোমের বিখ্যাত ট্রেভি ঝরনায় কয়েন ছোড়ার রীতি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। অনেকের বিশ্বাস, ঝরনায় পেছন ফিরে ডান হাতে কয়েন নিয়ে বাঁ কাঁধের ওপর দিয়ে কয়েন ছুড়ে ফেললে আবারও রোমে ফিরে আসা যায়। কারও কারও বিশ্বাস—এতে মনের ইচ্ছাও পূরণ হয়; কিন্তু সেই ঐতিহ্যে যেন ভাটা পড়েছে। ঝরনার কাছে যেতে দুই ইউরো প্রবেশমূল্য চালুর পর সেখানে কয়েন ছোড়ার পরিমাণ কমে গেছে।
এতে বিপাকে পড়েছে একটি দাতব্য সংস্থা।ঝরনা থেকে কয়েন সংগ্রহ করে রোমের দাতব্য সংস্থা কারিতাস। সেই অর্থ দিয়ে তারা খাদ্যসহায়তা ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কাজ করে। সংস্থাটি সাধারণত বছরে ১৪ লাখ ইউরোর বেশি অর্থ সংগ্রহ করে। তবে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আগের বছরের একই সময়ের তুলনায় তাদের সংগ্রহ প্রায় দুই লাখ ইউরো কমেছে।গত ফেব্রুয়ারি থেকে ট্রেভি ঝরনার জলাধারের কাছে যেতে পর্যটকদের দুই ইউরো করে দিতে হচ্ছে।
ঝরনার চারপাশে পর্যটকের ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি ঐতিহাসিক স্থাপনাটির রক্ষণাবেক্ষণ ও শহরের অন্যান্য স্মৃতিস্তম্ভের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে এই ব্যবস্থা চালু করেছে নগর কর্তৃপক্ষ।কারিতাস রোমের পরিচালক জিউস্তিনো ত্রিনচিয়া ইতালির সংবাদমাধ্যম ইল মেসাজ্জেরোকে বলেন, ঝরনার কাছে সরাসরি যাওয়ার পথ বন্ধ করে দেওয়ার কারণে কয়েন সংগ্রহ কমে থাকতে পারে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।