advertisement
advertisement

মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন

মাইগভ ওয়েব পোর্টাল

advertisement

মাইগভ ওয়েব পোর্টালসরকারি ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম ‘মাইগভ’-এর মাধ্যমে বিদেশগামী কর্মীদের অভিবাসন ঋণসেবা চালুর পর প্রায় এক বছরের মধ্যে ২০০ কোটি টাকার বেশি ঋণ অনুমোদন করেছে প্রবাসীকল্যাণ ব্যাংক। গত বছরের ৩ ডিসেম্বর সেবাটি চালুর পর থেকে এ পর্যন্ত ১০ হাজারের বেশি বিদেশগামী কর্মী অনলাইনে ঋণের জন্য আবেদন করেছেন। বর্তমানে আবেদন থেকে ঋণ অনুমোদন পর্যন্ত সময় লাগছে মাত্র ৩ থেকে ৪ দিন।

গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটুআই কর্মসূচি থেকে এ তথ্য জানানো হয়েছে।জানা গেছে, এ সেবার আওতায় একজন বিদেশগামী কর্মী ৯ শতাংশ সুদে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারছেন। বিদেশযাত্রায় সংশ্লিষ্ট কর্মীর প্রকৃত ব্যয় যাচাই-বাছাই করে ঋণের পরিমাণ নির্ধারণ করা হয়। প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার পর বর্তমানে ব্যাংকের ১২২টি শাখায় এ ডিজিটাল সেবা চালু রয়েছে।

আগে অভিবাসন ঋণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে আবেদনকারীদের একাধিকবার ব্যাংকের শাখায় যেতে হতো।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর