advertisement
advertisement

ইন্টারনেট থেকে শেখা সুরে পাহাড়ের তরুণদের স্বপ্ন বুনছেন বমরাম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
ইন্টারনেট থেকে শেখা সুরে পাহাড়ের তরুণদের স্বপ্ন বুনছেন বমরাম

বমরাম তিয়াম আমলাই

advertisement

বাংলাদেশজুড়ে এমন অসংখ্য তরুণ রয়েছেন, যাঁরা নিজেদের আগ্রহ, স্বপ্ন আর উদ্যোগে নতুন সম্ভাবনা নিয়ে এগিয়ে চলেছেন। তাঁদেরই একজন বমরাম তিয়াম আমলাই। বান্দরবানের দুর্গম পাহাড়ে গিটার শেখার সুযোগ ও শিক্ষক না থাকলেও ইন্টারনেটের সহায়তায় নিজেই শিখেছেন গিটার বাজানো। ২০১৮ সালে প্রতিষ্ঠা করেন ‘বেসিক গিটার লার্নিং স্কুল’।

পাহাড়ের তরুণেরা যেন মাদক, মোবাইল আসক্তি বা হতাশায় না ডোবে, তাই সুরের ছন্দে তাঁদের যুক্ত রাখাই ছিল তাঁর অন্যতম উদ্দেশ্য। নিজের সংগীতযাত্রা ও অভিজ্ঞতা সম্পর্কে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বমরাম তিয়াম আমলাই। সাক্ষাৎকার নিয়েছেন মো. ইশরাক আলম খান। প্রথম আলো: বান্দরবানের মতো পাহাড়ি জনপদে আপনার বসবাস। জন্ম, বেড়ে ওঠা এবং পড়াশোনার কথা জানতে চাই। বমরাম তিয়াম আমলাই: আমার জন্ম বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বেংছড়ি মুনথার পাড়ায়।

পঞ্চম শ্রেণি পর্যন্ত গ্রামের স্কুলেই পড়েছি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর